নিউ মার্কেট এলাকায় নাকা তল্লাশিতে ২০ লক্ষ টাকা উদ্ধার
কলকাতা, ৭ এপ্রিল (হি. স.):- কলকাতার নিউ মার্কেট এলাকায় নাকা তল্লাশি চলাকালীন একটি গাড়ি থেকে ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ
নিউ মার্কেট এলাকায় নাকা তল্লাশিতে ২০ লক্ষ টাকা উদ্ধার


কলকাতা, ৭ এপ্রিল (হি. স.):- কলকাতার নিউ মার্কেট এলাকায় নাকা তল্লাশি চলাকালীন একটি গাড়ি থেকে ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে আয়কর দফতরকে জানানো হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, লেক টাউন ও বিধাননগরে তাঁর বাসস্থান থেকে একটি ব্যাঙ্কে জমা দেওয়ার উদ্দেশ্যে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আয়কর দফতর পুরো ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পরবর্তী তদন্তের জন্য নিয়ে যায়। নির্বাচনী প্রেক্ষাপটে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande