সরব প্রচারের শেষ দিন হাফলং আসনের কংগ্রেস প্রার্থীর ঝড়ো প্রচার
হাফলং (অসম), ৭ এপ্রিল (হি.স.) : আর মাত্র হাতেগোনা ৪৮ ঘণ্টা। ৯ এপ্রিল রাজ্যের ১২৬টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ। আজ মঙ্গলবার বিকাল পাঁচটায় সরব নির্বাচনী প্রচার অভিযান শেষ হয়েছে। সরব প্রচারের শেষ দিন হাফলং আসনের কংগ্রেস-প্রার্থী নন্দিতা গার্লোসা হাফ
হাফলঙে নির্বাচনী জনসভায় কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা


হাফলং (অসম), ৭ এপ্রিল (হি.স.) : আর মাত্র হাতেগোনা ৪৮ ঘণ্টা। ৯ এপ্রিল রাজ্যের ১২৬টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ। আজ মঙ্গলবার বিকাল পাঁচটায় সরব নির্বাচনী প্রচার অভিযান শেষ হয়েছে। সরব প্রচারের শেষ দিন হাফলং আসনের কংগ্রেস-প্রার্থী নন্দিতা গার্লোসা হাফলঙে ঝড়ো প্রচার করেছেন।

আজ হাফলং টাউন কমিটির মাঠে এক বিশাল জনসভায় বিজেপির কঠোর সমালোচনা করে নন্দিতা বলেন, ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচারে দেবোলাল গার্লোসা বিজেপি-প্রার্থী ও রূপালি লাংথাসা জনগণের মধ্যে ভয়ের সৃষ্টি করছেন। তাঁরা ভীতি প্রদর্শন করে বলছেন, বিজেপিকে ভোট না দিলে বা বিজেপির জনসভায় যোগদান না করলে অরুণোদয়, মহিলা উদ্যোমিতা প্রকল্প, পিএম কিষাণ প্রকল্প ইত্যাদি থেকে নাম কেটে দেওয়া হবে।

বিজেপির এ ধরনের ভীতি প্রদর্শনে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে কংগ্রেস-প্রার্থী নন্দিতা গার্লোসা বলেন, যাঁরা এই প্রকল্পের সুবিধাভোগী, তাঁদের কারও নাম এ সব প্রকল্প থেকে কাটতে পারবে না বিজেপি বা বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা। যাঁরা এভাবে ভয়ভীতি প্রদর্শন করে ভোট আদায় করতে চায়, তাঁদের তিনি গুণ্ডা বলে অবিহিত করেছেন।

নন্দিতা বলেন, আমি বিধায়ক থাকাকালীন ডিমা হাসাও জেলার জন্য কী কাজ করেছি তা জেলার সাধারণ মানুষ ভালো করেই জানেন। তাই বিজেপির ভিতরে আমাকে নিয়ে ভয়ের সৃষ্টি হয়েছে। এতদিন আমার মুখ বন্ধ ছিল। কিন্তু এখন আমার মুখ আর কেউ বন্ধ করতে পারবে না।

হাফলং টাউন কমিটির মাঠে বিপুল জনতার উদ্দেশে তিনি বলেন, আমার সঙ্গে পুরো পাহাড়ি জেলার ব্যাপক জনসমর্থন রয়েছে, যা দেখে বিজেপি শঙ্কিত হয়ে এখন ভয়ভীতি প্রদর্শন করে ভোট নিতে চাইছে। তবে এতে বিজেপি কিছুই করতে পারবে না বলে দাবি করে নন্দিতা বলেন, দেবোলাল গার্লোসা নির্বাচনী সভাগুলিতে বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন, আমি বিধায়ক থাকাকালীন মুসলিম ঠিকাদারদের বিভিন্ন কাজের বরাত দিয়ে কমিশন নিয়েছি। সে সব অভিযোগ সর্বৈব মিথ্যা। এ সব অভিযোগ খণ্ডন করে নন্দিতা গার্লোসা বলেন, আমি কখনও মুসলিম ঠিকাদারদের কাজ দিয়ে কমিশন নেইনি।

দেবোলাল গার্লোসা নিজেই কমিশন নেন বলে পাল্টা অভিযোগ তুলে নন্দিতা গার্লোসা দাবি করেন, হাফলং আসনে তাঁর জয় ১০০ শতাংশ নিশ্চিত। একটি ভোটের ব্যবধানে হলেও তিনি হাফলং আসনে বিজয়ী হবেন বলে দাবি করেন নন্দিতা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande