মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি, উচ্ছ্বাসে তৃণমূল কর্মীরা
আরামবাগ, ৭ এপ্রিল (হি.স.): আর একদিন পরই কালিপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে জনসভা করতে আসছেন মমতা ব্যানার্জী । আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে তাঁর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। মাঠ চত্বরে সাজো সাজ
তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির সভার মঞ্চ


আরামবাগ, ৭ এপ্রিল (হি.স.): আর একদিন পরই কালিপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে জনসভা করতে আসছেন মমতা ব্যানার্জী । আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে তাঁর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। মাঠ চত্বরে সাজো সাজো রব, প্রশাসন ও দলীয় নেতৃত্ব—সবার মধ্যেই ব্যস্ততা তুঙ্গে।

মঙ্গলবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা খতিয়ে দেখতে একাধিক দফায় বৈঠক হয়েছে। পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন। তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, বসানো হচ্ছে অস্থায়ী ব্যারিকেড, পাশাপাশি দর্শকদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন থাকবে বিপুল পুলিশ বাহিনী।

অন্যদিকে, দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও প্রবল উৎসাহ চোখে পড়ছে। বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে কর্মীদের নিয়ে আসার জন্য পরিবহণের ব্যবস্থাও করা হয়েছে। সভাস্থলের আশেপাশে লাগানো হচ্ছে দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের কড়া আক্রমণ করতে পারেন বলেই মনে করা হচ্ছে। ফলে কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের এই জনসভা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande