অবৈধ কাঠ পাচার রুখতে গিয়ে আক্রান্ত বনকর্মী, বুদবুদে চাঞ্চল্য
দুর্গাপুর, ৭ এপ্রিল (হি. স.): অবৈধ গাছ পাচারের অভিযোগে হানা দিতে গিয়ে বুদবুদের চাকতেঁতুল এলাকায় আক্রান্ত হলেন দুই বনকর্মী। তাঁদের গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে একটি কাঠকলের মালিক ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বনবি
অবৈধ কাঠ পাচার রুখতে গিয়ে আক্রান্ত বনকর্মী, বুদবুদে চাঞ্চল্য


দুর্গাপুর, ৭ এপ্রিল (হি. স.): অবৈধ গাছ পাচারের অভিযোগে হানা দিতে গিয়ে বুদবুদের চাকতেঁতুল এলাকায় আক্রান্ত হলেন দুই বনকর্মী। তাঁদের গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে একটি কাঠকলের মালিক ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি সেকেন্ডারি কাঠকলে অবৈধভাবে গাছ কেটে মজুতের অভিযোগ ছিল। সেই সূত্রে মঙ্গলবার সন্ধ্যায় কসবা বিটের দুই বনকর্মী হানা দিতে গেলে তাঁদের আটক করে কাঠকলের ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে তাঁদের বেঁধে মারধর করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বনবিভাগের আধিকারিকরা সক্রিয় হন। পানাগড় রেঞ্জের আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সংশ্লিষ্ট কাঠকলটির বিরুদ্ধে আগেই অবৈধ কাঠ মজুতের অভিযোগে নোটিশ জারি করা হয়েছিল। এবার সরকারি কাজে বাধা ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে।

তিনি জানান, পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে এবং আক্রান্ত কর্মীদের উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বুদবুদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande