সম্পত্তিগত বিবাদে জমিতে মঙ্গলবার নোটিশ, আদালতের দ্বারস্থ ভক্তিপদ
আরামবাগ, ৭ এপ্রিল (হি.স.) : যৌথভাবে কেনা জমি নিয়ে রাস্তা তৈরি ও অংশীদারি নিয়ে তীব্র দ্বন্দ্বের জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভক্তিপদ দে। অভিযোগ, তার শরিক গদাধর দে মূল ফ্রন্ট অংশ নিজের দখলে রেখে ভক্তিপদ দে-কে কোনও রাস্তার সুবিধা না দিয়ে জমির একটি
সম্পত্তিগত বিবাদে জমিতে মঙ্গলবার নোটিশ, আদালতের দ্বারস্থ ভক্তিপদ


আরামবাগ, ৭ এপ্রিল (হি.স.) : যৌথভাবে কেনা জমি নিয়ে রাস্তা তৈরি ও অংশীদারি নিয়ে তীব্র দ্বন্দ্বের জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভক্তিপদ দে। অভিযোগ, তার শরিক গদাধর দে মূল ফ্রন্ট অংশ নিজের দখলে রেখে ভক্তিপদ দে-কে কোনও রাস্তার সুবিধা না দিয়ে জমির একটি অংশ বিক্রি করার চেষ্টা করছেন।

ভক্তিপদ দে জানান, একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনও সমাধান হয়নি। মঙ্গলবার আদালত থেকে নোটিশ পড়েছে। ভক্তিপদ দে বলেন, “আমাকে আমার জমির ফ্রন্টসহ সঠিকভাবে জানানো হলে, তারপর গদাধর দে নিজের অংশ নিয়ে যা ইচ্ছে করতে পারে, কিন্তু আমাকে রাস্তা না দিয়ে মূল অংশ বিক্রি করার চেষ্টা অন্যায়।”

অভিযোগের বিষয়ে গদাধর দে কোনও মন্তব্য করেননি। স্থানীয়রা বলছেন, যৌথ সম্পত্তিতে দিক ও রাস্তার সঠিক নির্ধারণ না থাকলে ভবিষ্যতে এ ধরনের বিরোধের সম্ভাবনা থাকে। মামলাটি বর্তমানে বিচারাধীন, ফলে উভয় পক্ষের ও স্থানীয়দের নজর এখন আদালতের পরবর্তী পদক্ষেপে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande