
কোচবিহার, ৭ এপ্রিল (হি.স.): মঙ্গলবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার তুফানগঞ্জ আরএমসি-র মাঠে জনসভা করেন অভিষেক। তিনি বলেন, আমাদের সবার উচিত কোচবিহারে এসে মদনমোহন মন্দিরে যাওয়া। দু'দিন আগে প্রধানমন্ত্রী রাসমেলার মাঠে সভা করেছেন। সেখান থেকে মদনমোহন মন্দির দুই-তিন মিনিটের রাস্তা। প্রধানমন্ত্রী যাননি। ধর্মকে ঢাল করে রাজনীতি করেন তাঁরা। গত পাঁচ বছরে কোনও কাজ প্রধানমন্ত্রী করেননি বলেও অভিযোগ করেন অভিষেক।
রাজবংশী ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে রাজ্য সরকার উদ্যোগী হলেও নীরব কেন্দ্রীয় সরকার, মঙ্গলবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার তুফানগঞ্জ আরএমসি-র মাঠে জনসভায় তেমনই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক দাবি করেন, চূড়ান্ত ভোটার তালিকা থেকে অবৈধভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে ১০ লক্ষ হিন্দুদের নাম রয়েছে। তিনি বলেন, আগামিদিনে প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেব আমরা। কেউ ভয় পাবেন না। নাটাবাড়ি ও তুফানগঞ্জের আটটি অঞ্চলে লিড নিতে হবে, দলীয় কর্মীদের এমনই নির্দেশ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ