
পাটনা, ৭ এপ্রিল (হি.স.) : বিহারে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। মঙ্গলবার রাজ্যের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, মঙ্গলবার রাজ্যের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিহারের রাজধানী পাটনায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে অনুকূল আবহাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে, আগামী তিন থেকে চার দিন বিহারের বেশিরভাগ অংশে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ–সহ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ এবং ৯ এপ্রিল পর্যন্ত এরূপ আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন