রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের ডাক সাঁতরাগাছিতে
হাওড়া, ৭ এপ্রিল (হি. স.): মঙ্গলবার সাঁতরাগাছি ঝিলপাড় এলাকায় ভোট বয়কটের ডাক দিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা এলাকায়। এলাকাবাসীদের সাফ বক্তব্য, “রাস্তা নেই তো ভোট নেই”— এই স্লোগানকেই সামনে রেখে তাঁরা ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন।স
ভোট বয়কট


হাওড়া, ৭ এপ্রিল (হি. স.): মঙ্গলবার সাঁতরাগাছি ঝিলপাড় এলাকায় ভোট বয়কটের ডাক দিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা এলাকায়। এলাকাবাসীদের সাফ বক্তব্য, “রাস্তা নেই তো ভোট নেই”— এই স্লোগানকেই সামনে রেখে তাঁরা ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন।স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে ওই অঞ্চলের রাস্তাঘাট অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদামাটি ও জল জমে থাকায় সাধারণ মানুষের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি জরুরি পরিষেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স পর্যন্ত এলাকায় ঢুকতে পারে না বলে দাবি বাসিন্দাদের।বারবার প্রশাসনের কাছে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসীরা জানিয়েছেন, যতদিন না রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে বা লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে, ততদিন তাঁরা ভোটদান প্রক্রিয়ায় অংশ নেবেন না।এদিকে এলাকাবাসীদের এই ভোট বয়কটের ডাকে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সবাই।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande