১৪ ঘণ্টার ব্যবধানে অসমের হাইলাকান্দি সহ উত্তরপূর্বের তিন রাজ্যে তিনবার ভূমিকম্প
গুয়াহাটি, ৭ এপ্রিল (হি.স.) : গত ১৪ ঘণ্টায় তিনবার ভূমিকম্প সংঘটিত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে। এ খবর লেখা পর্যন্ত সৰ্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ অসমের বরাক উপত্যকায়। তবে সংঘটিত ভূমিকম্পে কোনও অঞ্চল থেকে ক
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জারিকৃত চিত্র


গুয়াহাটি, ৭ এপ্রিল (হি.স.) : গত ১৪ ঘণ্টায় তিনবার ভূমিকম্প সংঘটিত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে। এ খবর লেখা পর্যন্ত সৰ্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ অসমের বরাক উপত্যকায়। তবে সংঘটিত ভূমিকম্পে কোনও অঞ্চল থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর জারিকৃত বুলেটিন অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ০২টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে দক্ষিণ অসমের হাইলাকান্দিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প ভারতীয় সময় ১৪:১৮:৩১টায় সংঘটিত হয়েছে। কম্পনের উপকেন্দ্র ছিল হাইলাকান্দির ভূপৃষ্ঠের ০৫ কিলোমিটার গভীরে, অবস্থান ছিল ২৪.৮২৩° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯২.৬৩৪° পূর্বে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি আরও জানিয়েছে, এর আগে আজ মধ্যরাত ভারতীয় সময় ০০:৫৩:৩৯টায় মণিপুরের চূড়াচাঁদ জেলায় ৪.৩ প্রাবল্যের ভূমিকম্প হয়েছে। এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৭ কিমি গভীরে ২৪.৩৩৮° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯৩.৬০৯° পূর্বে।

এর পর আজই (মঙ্গলবার) ২.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায়। এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৭.১৪১° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯২.৭১৫° পূর্বে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৩ এপ্রিল ভোর থেকে ৪ এপ্রিল রাত ০৮:২৩টা পর্যন্ত পর পর পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের অসম এবং অরুণাচল প্রদেশে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande