নৈহাটির জুট মিলের গুদামে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী
নৈহাটি, ৭ এপ্রিল (হি. স.):- নৈহাটির নুদিয়া জুট মিলের একটি গুদামে মঙ্গলবার দুপুরে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা গুদাম থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে জুট মিল কর্তৃপক্ষ
আগুন


নৈহাটি, ৭ এপ্রিল (হি. স.):- নৈহাটির নুদিয়া জুট মিলের একটি গুদামে মঙ্গলবার দুপুরে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা গুদাম থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে জুট মিল কর্তৃপক্ষ দমকলকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল সূত্রে জানা গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ পাটজাত সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande