বুলডোজারে চেপে মনোনয়ন জমা দেওয়ার মিছিলে গলসির বিজেপি প্রার্থী
পূর্ব বর্ধমান, ৭ এপ্রিল (হি.স.): বিজেপির মনোনয়ন ঘিরে পূর্ব বর্ধমানে মঙ্গলবার দেখা গেল ভিন্নমাত্রার প্রচার কৌশল। বুলডোজারে চেপে মনোনয়ন জমা দেওয়ার মিছিলে গলসির বিজেপি প্রার্থী। বর্ধমান শহরে মনোনয়ন জমা দিতে আসেন গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্র। বর্ধ
বুলডোজারে চেপে মনোনয়ন জমা দেওয়ার মিছিলে গলসির বিজেপি প্রার্থী


পূর্ব বর্ধমান, ৭ এপ্রিল (হি.স.): বিজেপির মনোনয়ন ঘিরে পূর্ব বর্ধমানে মঙ্গলবার দেখা গেল ভিন্নমাত্রার প্রচার কৌশল। বুলডোজারে চেপে মনোনয়ন জমা দেওয়ার মিছিলে গলসির বিজেপি প্রার্থী। বর্ধমান শহরে মনোনয়ন জমা দিতে আসেন গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্র। বর্ধমানে তিনি এসে পৌঁছন বুলডোজার নিয়ে।

তাঁর দাবি, দেবী দুর্গা যেমন ত্রিশূল নিয়ে অসুর বধ করেছিলেন, তেমনই আমরা বুলডোজার নিয়ে তৃণমূল বধ করব। এও বক্তব্য, অত্যচার, দুর্নীতি, মা-বোনেদের উপর নির্যাতন থেকে উন্নয়নের অভাব সবই মুছে দেবেন বুলডোজার দিয়ে। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি এ রাজ্যে কেমন সংস্কৃতির আমদানি করতে চাইছে, তা এর থেকে স্পষ্ট। এ দিন বর্ধমান রেল স্টেশন থেকে গলসি, আউসগ্রাম, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ ও ভাতার কেন্দ্রের প্রার্থীরা একত্রিত হয়ে মনোনয়ন জমা দিতে শোভাযাত্রা শুরু করেন। অন্যদিকে, বড়নীলপুর মোড় থেকে মেমারি, খণ্ডঘোষ, জামালপুর ও রায়না কেন্দ্রের প্রার্থীরাও মিছিলে যোগ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande