কালীঘাট মন্দিরে পুজো দিলেন কঙ্গনা
কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): ভোটের দামামা বেজে গিয়েছে। চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলই জোরকদমে চালাচ্ছে ভোটপ্রচার। এরই মাঝে কলকাতায় এলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। মঙ্গলবার কালীঘাট মন্দিরে পুজো দেন কঙ্গনা। পর
কালীঘাট মন্দিরে পুজো দিলেন কঙ্গনা


কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): ভোটের দামামা বেজে গিয়েছে। চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দলই জোরকদমে চালাচ্ছে ভোটপ্রচার। এরই মাঝে কলকাতায় এলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। মঙ্গলবার কালীঘাট মন্দিরে পুজো দেন কঙ্গনা। পরনে কমলা রঙের চওড়া পাড়ের হালকা গোলাপী রঙের শাড়ি, গলায় বেশ ভারী গয়না, রাজবেশে মন্দিরে পা রাখেন কঙ্গনা। পুজো দেন নকুলেশ্বর ভৈরব মন্দিরেও। তিনি বলেন, মাকালীর ডাকে সাড়া দিতে কলকাতা চলে এলাম। আমি বরাবরই শক্তির উপাসক। দেশের মঙ্গল কামনায় পুজো দিলাম। তবে বিশেষ করে বাংলার মেয়েদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। এই শহরের মেয়েদের যেন মাকালী রক্ষা করেন। মেয়েরা যেন ন্যায়বিচার পায়। এ ছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপি যাতে ফল ভাল করতে পারে, সেই প্রার্থনাও করেছি।

রাজনৈতিক মহলের মতে, বাংলার ভোটের আগে ধর্মীয় আবেগ ও জনসংযোগ এই দুই দিকেই গুরুত্ব দিতেই এমন পদক্ষেপ। কলকাতায় কঙ্গনা রানাওয়াতের এই সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande