দিঘায় হোটেলের সুইমিং পুলে যুবকের মৃত্যু
পূর্ব মেদিনীপুর, ৭ এপ্রিল (হি.স.): দিঘায় বেড়াতে এসে হোটেলের সুইমিং পুলে নেমে প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম মহম্মদ আসলাম (২৩)। তিনি কলকাতার আনন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি আসলাম তা
দিঘায় হোটেলের সুইমিং পুলে যুবকের মৃত্যু


পূর্ব মেদিনীপুর, ৭ এপ্রিল (হি.স.): দিঘায় বেড়াতে এসে হোটেলের সুইমিং পুলে নেমে প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম মহম্মদ আসলাম (২৩)। তিনি কলকাতার আনন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি আসলাম তাঁর ভাই ও বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে আসেন। তাঁরা নিউ দিঘার একটি হোটেলে উঠেছিলেন। সোমবার রাতে সবাই মিলে হোটেলের সুইমিং পুলে স্নান করতে নামেন। সেই সময় আচমকাই বিপত্তি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই জলে ডুবে যেতে থাকেন আসলাম। প্রথমে বিষয়টি স্পষ্টভাবে বোঝা না গেলেও কিছুক্ষণ পর বন্ধুরা বিষয়টি টের পান। দ্রুত তাঁকে জলের বাইরে তুলে আনা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় হোটেল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অন্যান্য পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande