
কলকাতা, ৭ এপ্রিল, (হি.স.): “নকশালবাড়ির আদিবাসী চা-শ্রমিক পরিবারের মেয়ে সঞ্জিতা ওরাওঁ-কে জাতীয় স্তরের প্রতিযোগিতায় দশ হাজার মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ের জন্য জানাই আমার আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা!” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “সঞ্জিতার এই সাফল্য আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। প্রতিকূলতা যে প্রতিভাকে থামিয়ে রাখতে পারে না, সঞ্জিতা তা আবারও প্রমাণ করল।
ওঁর এই জয় আগামী দিনে বাংলার আরও হাজার হাজার ছেলেমেয়েকে স্বপ্ন দেখার সাহস জোগাবে।
সঞ্জিতার আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক, ওর সব স্বপ্ন পূরণ হোক— এই কামনাই করি। ওঁর যেকোনো প্রয়োজনে আমি ওঁর এবং ওঁর পরিবারের পাশে থাকবো।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত