বসিরহাটে মনোনয়ন জমা দিলেন ঝর্ণা সর্দার, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী
বসিরহাট, ৭ এপ্রিল (হি. স.):- সন্দেশখালির তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার বসিরহাট মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন। মঙ্গলবার মনোনয়ন পেশ করতে এসে তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝর
ঝর্না সর্দার


বসিরহাট, ৭ এপ্রিল (হি. স.):- সন্দেশখালির তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার বসিরহাট মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন। মঙ্গলবার মনোনয়ন পেশ করতে এসে তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝর্ণা সর্দার বলেন, গত লোকসভা নির্বাচনে সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছিল। তাঁর দাবি, বিজেপি পরিকল্পিতভাবে এলাকার মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে উত্তেজিত করেছিল, যার ফলে ভোটের ফলাফল তাদের পক্ষে যায়নি।তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি বদলেছে এবং মানুষ তাঁদের আগের ভুল বুঝতে পেরেছেন। সেই কারণেই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত বলে তিনি মনে করছেন।এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেওয়ার সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঝর্ণা সর্দার জানান, মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande