জম্মু ও কাশ্মীরে ভারী বর্ষণের পূর্বাভাস
শ্রীনগর, ৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিগত কয়েকদিন ধরে কখনও বৃষ্টি, আবার কখনও তুষারপাত হয়েছে। এমতাবস্থায় ভূস্বর্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বুধবার সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি
জম্মু ও কাশ্মীরে ভারী বর্ষণের পূর্বাভাস


শ্রীনগর, ৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিগত কয়েকদিন ধরে কখনও বৃষ্টি, আবার কখনও তুষারপাত হয়েছে। এমতাবস্থায় ভূস্বর্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় বুধবার সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে।

আবহাওয়া দফতর এই সময়ে উঁচু পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, জম্মু ও কাশ্মীর উভয় বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উঁচু এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দিগডোল এবং খুনি নালার মধ্যবর্তী স্থানে ভয়াবহ ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের (এনএইচ-৪৪) উভয় দিকে যান চলাচল মঙ্গলবার স্থগিত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande