
উত্তর ২৪ পরগনা, ৭ এপ্রিল (হি.স.): বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি জনসভায় যোগ দেন। দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোও করেন তিনি। রাজনাথ এই জনসভা থেকে বলেন, মমতা দিদি এখানে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি বাংলার মানুষের জন্য কী করেছেন? আপনারা শুধু অত্যাচারই করেছেন। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় আপনারা বাংলাকে পিছিয়ে দিয়েছেন। তৃণমূল তিনবারের শাসনকালে বাংলার পরিস্থিতিকে খারাপ করে তুলেছে।
এদিন রোড শো থেকে পাকিস্তনের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের কড়া নিন্দা করেন রাজনাথ সিং। কলকাতায় হামলা চালানোর বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের হুঁশিয়ারির প্রেক্ষিতে রাজনাথ সিং বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন উস্কানিমূলক মন্তব্য করা উচিত হয়নি। ৫৫ বছর আগে এর ফল তাদের ভোগ করতে হয়েছিল, যখন পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছিল। তারা যদি বাংলার দিকে চোখ তোলার চেষ্টা করে, তবে একমাত্র ঈশ্বরই জানেন এবার পাকিস্তান কত ভাগে বিভক্ত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ