জনগণই ঠিক করে, ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকবে: রামদাস আঠাওয়ালে
কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়ে বিভিন্ন জনসভায় অভিযোগ করেছেন। তাঁর অভিযোগের আঙুল নির্বাচন কমিশন ও বিজেপির দিকে। এই নিয়ে এবার জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। মঙ্গলবার কলকাতায় এসে তিনি
রামদাস আঠাওয়ালে


কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়ে বিভিন্ন জনসভায় অভিযোগ করেছেন। তাঁর অভিযোগের আঙুল নির্বাচন কমিশন ও বিজেপির দিকে। এই নিয়ে এবার জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। মঙ্গলবার কলকাতায় এসে তিনি বলেন, ইভিএম নরেন্দ্র মোদী নিয়ে আসেননি; এটি অনেক বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। ব্যালট পেপারের মাধ্যমে ভোট গণনা করতে আগে অনেক বেশি সময় লাগত। দেশে কংগ্রেস সরকারের আমলেই ইভিএম চালু করা হয়। আমি মনে করি, ইভিএম-এ কোনও ত্রুটি নেই। নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হওয়া উচিত। ২০২১ সালের নির্বাচনে 'মমতা দিদি' বিপুল জনসমর্থন পেয়েছিলেন। নরেন্দ্র মোদী-সহ অন্য সকলেই তাঁকে অভিনন্দনও জানিয়েছিলেন। গণতন্ত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র জনগণেরই থাকে— তাঁরাই ঠিক করেন যে, কার হাতে ক্ষমতা ন্যস্ত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande