শ্যামপুকুরে নাকা তল্লাশিতে প্রায় ১৭ লক্ষ টাকা উদ্ধার, চাঞ্চল্য
কলকাতা, ৭ এপ্রিল (হি. স.): কলকাতার শ্যামপুকুর এলাকায় নাকা তল্লাশি চলাকালীন নগদ প্রায় ১৭ লক্ষ টাকা (আদতে ১৬ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা) উদ্ধার করল এসএসটি ও পুলিশ। মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ এসএসটি ও পুলিশ একটি গাড়ি আটক করে তল্লাশি চালান।গাড়িতে
শ্যামপুকুরে নগদ উদ্ধার


কলকাতা, ৭ এপ্রিল (হি. স.): কলকাতার শ্যামপুকুর এলাকায় নাকা তল্লাশি চলাকালীন নগদ প্রায় ১৭ লক্ষ টাকা (আদতে ১৬ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা) উদ্ধার করল এসএসটি ও পুলিশ। মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ এসএসটি ও পুলিশ একটি গাড়ি আটক করে তল্লাশি চালান।গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন নদিয়ার একজন এবং হাওড়ার সালকিয়ার বাসিন্দা একজন। তল্লাশির সময় নদিয়ার বাসিন্দার কাছে থাকা একটি কালো রঙের চামড়ার ব্যাগ থেকে বিপুল পরিমাণ ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়।পরবর্তীতে টাকা গুনে দেখা যায় মোট ১৬,৯৪,৫০০ টাকা রয়েছে। সঙ্গে সঙ্গে পুরো অর্থ বাজেয়াপ্ত করা হয়। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় এই নগদ অর্থ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande