অভিনেতা রাহুলের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতি শিল্পীদের, কাজ স্বাভাবিক করার সিদ্ধান্ত
কলকাতা, ৭ এপ্রিল, (হি.স.): অবিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছেন শিল্পীরা। মঙ্গলবার সকাল থেকেই তালা ঝুলছে প্রতিটা স্টুডিওতে। যদিও বুধবার থেকে কাজ স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে প্রায় বি
অভিনেতা রাহুলের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতি শিল্পীদের, কাজ স্বাভাবিক করার সিদ্ধান্ত


কলকাতা, ৭ এপ্রিল, (হি.স.): অবিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছেন শিল্পীরা। মঙ্গলবার সকাল থেকেই তালা ঝুলছে প্রতিটা স্টুডিওতে। যদিও বুধবার থেকে কাজ স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে প্রায় বিকেল ৫টা, ‘টেকনিশিয়ান স্টুডিয়ো’য় দফায় দফায় বৈঠক চলে আর্টিস্ট ফোরামের সঙ্গে বিভিন্ন সংগঠনের। ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কর্মবিরতি শেষের ঘোষণা করে বলেন। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার কোনও কাজ আপাতত করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা।

এই মৃত্যুকে ঘিরে চলতে থাকা বিতর্কের জেরে আর্টিস্ট ফোরামের ডাকে এদিন সকাল থেকেই টেকনিশিয়ানস স্টুডিওতে শিল্পীদের ভিড় নজরে পড়ে। সেখানেই একের পর এক বৈঠকে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর সকলের। এরই মাঝে খবর আসে ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর সঙ্গে আপাতত কাজ নয়। পাশাপাশি লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কাজ করবেন না শিল্পীরা। ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর এমনটাই।

মাঝে বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এটি। যার ক্রিয়েটিভ হেড লীনা গঙ্গোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande