বারাণসীতে ৩০ কেজির বেশি মাদক–সহ দুই পাচারকারী গ্রেফতার
বারাণসী, ৭ এপ্রিল (হি.স): উত্তর প্রদেশের বারাণসী জেলার সিগরা থানার পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ওড়িশার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সন্তোষ কুমার বেহেরা ও
বারাণসীতে ৩০ কেজির বেশি মাদকসহ দুই পাচারকারী গ্রেফতার


বারাণসী, ৭ এপ্রিল (হি.স): উত্তর প্রদেশের বারাণসী জেলার সিগরা থানার পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ওড়িশার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সন্তোষ কুমার বেহেরা ও রোহিত সাহু। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০.৭৪৫ কেজি মাদক (গাঁজা), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পাশাপাশি এই ঘটনায় ব্যবহৃত একটি চারচাকা গাড়ি ও মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সিগরা থানার পুলিশ “অপারেশন চক্রব্যূহ” অভিযান চালায়। গোপন সূত্রে খবর মেলে যে, একটি গাড়িতে করে মাদকদ্রব্য নিয়ে মহমূরগঞ্জের দিকে যাবে। এর পরেই যানবাহন তল্লাশি শুরু হয়। কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা একটি সাদা বোলেরো গাড়িকে সন্দেহ হওয়ায় সেই গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি সাদা বস্তার ভিতর থেকে মোট ৩০টি প্যাকেটে রাখা ৩০.৭৪৫ কেজি মাদক (গাঁজা) উদ্ধার করা হয়। এরপরই সন্তোষ কুমার বেহেরা ও রোহিত সাহুকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনেই ওড়িশার আঙ্গুল জেলার বাসিন্দা এবং একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পুরো চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande