
বারুইপুর, ৭ এপ্রিল (হি.স.): বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে র্যালি করে মনোনয়ন পত্র জমা দিতে নিয়ে গেলেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। মঙ্গলবার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠ থেকে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর, সোনারপুর দক্ষিণ ও কুলতলি বিধানসভার বিজেপি প্রার্থীরা এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যান বারুইপুরে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে বিজেপি কর্মীরাও দলীয় প্রার্থীদের এই মনোনয়ন যাত্রায় ভিড় জমান। তৃণমূলের বিরুদ্ধে ও বিজেপির পক্ষে লাগাতার স্লোগান দেন তাঁরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তৃণমূলের গত ১৫ বছরের যে শাসন সেটা তুষ্টিকরণের শাসন, দুর্নীতির শাসন, ভাইপোবাদের শাসন। সেই কারণে এবার বাংলার জনগণ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। বাংলায় পদ্ম ফুটবে। ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা