
প্রয়াগরাজ, ৭ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় মঙ্গলবার এক শিশুর মৃতদেহ উদ্ধার হলো বড়া থানার অন্তর্গত এলাকার গিঞ্জ পাহাড়ি গ্রামে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত শিশুর নাম রাজা বাবু (৬ )। তার বাবার নাম কৃষ্ণ চৌধুরী। সোমবার সন্ধ্যায় শিশুটি খেলতে বের হয়। দেরি দেখে শিশুটির মা শীলা এবং পরিবারের অন্য সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন, কিন্তু তার কোনও খোঁজ পাওয়া যায় নি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় একুশ মিটার দূরে একটি জলপূর্ণ গর্ত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুর পরিবার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই গর্তের জলে ডুবেই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন