জনজাতিদের সঙ্গে সংঘর্ষে জখমের অভিযোগ বহু পুলিশের
রায়গড়া, ৭ এপ্রিল (হি.স.): মঙ্গলবার বক্সাইট খনির রাস্তা নির্মাণ নিয়ে জনজাতিদের সঙ্গে সংঘর্ষে প্রায় ৪০ জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। মঙ্গলবার ওড়িশার রায়গড়া জেলার সিজিমালি বক্সাইট খনিতে যাওয়ার রাস্তা নির্মাণ নিয়ে স্থানীয় জনজাতিদের সঙ্গে সংঘ
জনজাতিদের সঙ্গে সংঘর্ষে জখমের অভিযোগ বহু পুলিশের


রায়গড়া, ৭ এপ্রিল (হি.স.): মঙ্গলবার বক্সাইট খনির রাস্তা নির্মাণ নিয়ে জনজাতিদের সঙ্গে সংঘর্ষে প্রায় ৪০ জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। মঙ্গলবার ওড়িশার রায়গড়া জেলার সিজিমালি বক্সাইট খনিতে যাওয়ার রাস্তা নির্মাণ নিয়ে স্থানীয় জনজাতিদের সঙ্গে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। ওই ঘটনায় প্রায় ৪০ জন পুলিশ কর্মী-সহ মোট ৫০ জনের আহত হওয়ার খবর মিলেছে। সেখানকার প্রশাসন সূত্রে জানা গেছে, শাগাবাড়ি গ্রামে রাস্তা নির্মাণের তীব্র বিরোধিতা করেছিলেন স্থানীয় জনজাতিরা। ওই বিক্ষোভের জেরে প্রশাসনিক আধিকারিক এবং পুলিশের উপরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, তাদের লক্ষ্য করে পাথরও ছোঁড়া হয়, এমনই দাবি পুলিশের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande