’২১-এর তুলনায় বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা
কলকাতা, ৭ এপ্রিল, (হি.স.): ২০২১ সালের বিধানসভার তুলনায় বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা। রাজ্যের প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্
’২১-এর তুলনায় বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা


কলকাতা, ৭ এপ্রিল, (হি.স.): ২০২১ সালের বিধানসভার তুলনায় বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা। রাজ্যের প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ২৩০৪টি মনোনয়ন জমা পড়েছে। রাজ্যের প্রথম দফার ১৫২টি আসনের ভোটগ্রহণের জন্য সোমবারই শেষ সময়সীমা ছিল মনোনয়ন জমা দেওয়ার।

করণদিঘি আসন থেকে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন বলে কমিশন সূত্রে খবর। কোচবিহারের মেখলিগঞ্জ আসন থেকে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে কমিশন সূত্রে খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande