মির্জাপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
মির্জাপুর, ৭ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উত্তর প্রদেশের মির্জাপুরের পাদরি থানা এলাকার উসরাহওয়ায় ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম
মির্জাপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু


মির্জাপুর, ৭ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উত্তর প্রদেশের মির্জাপুরের পাদরি থানা এলাকার উসরাহওয়ায় ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রামচন্দ্র মেহতা (৩৬)। তিনি বিহারের আরারিয়ার বাসিন্দা। সোমবার গভীর রাতে উত্তর প্রদেশের মির্জাপুরের পাদরি থানা এলাকার উসরাহওয়ায় একটি চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতের কাছ থেকে পাওয়া একটি মোবাইল ফোন থেকে পুলিশ তার পরিবারের সদস্যদের ফোন নম্বর উদ্ধার করে। খবর পেয়ে মঙ্গলবার তার পরিবার ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি শনাক্ত করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande