আরামবাগে প্রচার তৃণমূল প্রার্থী মিতা বাগের
হুগলি, ৭ এপ্রিল (হি.স.): ‘ঘরের মেয়ে’ ইমেজকে সামনে রেখে আরামবাগে জোরদার প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। মঙ্গলবার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কোটপাড়া এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগে অংশ নেন তিনি। এদিন সবুজ আবির মেখে প্রচারে দ
প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী  মিতা বাগ


হুগলি, ৭ এপ্রিল (হি.স.): ‘ঘরের মেয়ে’ ইমেজকে সামনে রেখে আরামবাগে জোরদার প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। মঙ্গলবার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কোটপাড়া এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগে অংশ নেন তিনি।

এদিন সবুজ আবির মেখে প্রচারে দেখা যায় প্রার্থীকে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই এইভাবে প্রচারে নেমেছেন বলে জানান মিতা বাগ। তাঁর দাবি, এলাকার মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন এবং বিরোধীরা ভোটে তেমন প্রভাব ফেলতে পারবে না।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আত্মবিশ্বাস অতিরিক্ত হয়ে উঠলে তা ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, আরামবাগ বিধানসভা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে প্রাক্তন পুলিশ কর্তা সুকমল দাসের নাম ঘোষণা হলেও পরে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। ফলে তৃণমূল কিছুটা স্বস্তিতে থাকলেও কংগ্রেস প্রার্থীকে ঘিরে লড়াই এখনও পুরোপুরি একতরফা নয় বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande