(আপডেট) মধুপুরে জনসংযোগে লড়াকু মেজাজে অধীর চৌধুরী, মানুষের উচ্ছ্বাসে সিক্ত কংগ্রেস প্রার্থী
মুর্শিদাবাদ, ৮ এপ্রিল (হি. স.) : ভোটের পারদ চড়তেই নিজের চেনা মেজাজে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সকালে বহরমপুর শহরের মধুপুর এলাকায় এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে ব্যাপক জনসংযোগ করেন তিনি। এদিন সকাল থেকেই বি
অধীর চৌধুরি


মুর্শিদাবাদ, ৮ এপ্রিল (হি. স.) : ভোটের পারদ চড়তেই নিজের চেনা মেজাজে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সকালে বহরমপুর শহরের মধুপুর এলাকায় এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে ব্যাপক জনসংযোগ করেন তিনি। এদিন সকাল থেকেই বিষ্ণুপুর কালীবাড়ি চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত কংগ্রেস কর্মী ও সমর্থক। সেখান থেকেই ঢাক-ঢোল আর স্লোগানে মুখরিত হয়ে শুরু হয় এক বিশাল পদযাত্রা।

মধুপুরের অলিগলি এবং বিভিন্ন মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন অধীর চৌধুরী। রাজনীতির কঠিন লড়াইয়ের মাঝেও এদিন তাঁকে দেখা গেল একেবারে ঘরের ছেলের ভূমিকায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন এবং শিশুদের আশীর্বাদ দেন তিনি। বহু জায়গায় বাড়ির জানলা বা বারান্দা থেকে এই প্রবীণ নেতাকে একবার চোখের দেখা দেখতে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি সব বয়সের মানুষ।

এদিনের প্রচারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিভিন্ন এলাকায় মহিলারা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তাঁদের প্রিয় নেতাকে। অনেককে আবার আবেগপ্রবণ হয়ে তাঁর সঙ্গে কথা বলতেও দেখা যায়। প্রচারের ফাঁকে এলাকার প্রবীণদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতেও ভোলেননি এই কংগ্রেস প্রার্থী। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যেও মধুপুর এলাকা যেন এদিন এক উৎসবের চেহারা নিয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande