মনোনয়ন জমা তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সির
কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): ১১৭ রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি বুধবার মনোনয়ন জমা দিলেন। বুধবার বেলায় সল্টলেকে উন্নয়ন ভবন থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান প্রার্থী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী দে
মনোনয়ন জমা তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সির


কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): ১১৭ রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি বুধবার মনোনয়ন জমা দিলেন। বুধবার বেলায় সল্টলেকে উন্নয়ন ভবন থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান প্রার্থী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। মনোনয়ন জমা করে বেরিয়ে অদিতি জানান, মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছে। তিনি মানুষের আশীর্বাদ ও সমর্থন পাচ্ছেন।

উল্লেখ্য, আগেরবার অদিতি ছিলেন রাজনীতিতে আনকোরা! কিন্তু এবার তিনিই হেভিওয়েট। রাজারহাট-গোপালপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি ভোট ঘোষণার পর থেকেই ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি বলছেন, আমি বিরোধীদের নিয়ে কিছু বলতে চাই না, নিজে কাজ করেছি, সেই কাজের ওপরই মানুষ বিচার করবে। স্ত্রীর ভোট প্রচারে আগাগোড়া সঙ্গে থাকছেন স্বামী দেবরাজ চক্রবর্তী। তাঁর দাবি, এই কেন্দ্রে এবার জয়ের ব্যবধান বাড়ানোই তাঁদের লক্ষ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande