জোরদার প্রচার গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের
আরামবাগ, ৮ এপ্রিল (হি.স.) : ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে আরামবাগ মহকুমা জুড়ে। বুধবার একদিকে গোঘাট ও আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী , অন্যদিকে গোঘাটের শ্যামবাজার এলাকায়
ভোট প্রচারে প্রশান্ত দীগার


আরামবাগ, ৮ এপ্রিল (হি.স.) : ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে আরামবাগ মহকুমা জুড়ে। বুধবার একদিকে গোঘাট ও আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী , অন্যদিকে গোঘাটের শ্যামবাজার এলাকায় জোরদার প্রচার চালান বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার।

তিনি শ্যামবাজারের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে পায়ে হেঁটে জনসংযোগ করেন। বাদ্যযন্ত্র ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচারে অংশ নেন তিনি। প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত দিগার দাবি করেন, গোঘাট একটি কৃষিপ্রধান এলাকা এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাঁর অভিযোগ, চাষিদের প্রাপ্য মূল্য না মেলায় অসন্তোষ তৈরি হয়েছে, যার প্রতিফলন ভোটবাক্সে দেখা যাবে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বিজেপি নেতারা শুধুমাত্র ভোটের সময় এলাকায় আসেন, বাকি সময় সাধারণ মানুষের পাশে থাকে তৃণমূলই।

সবমিলিয়ে নির্বাচনের আগে গোঘাটে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র আকার নিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande