মহিষাদলে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের
পূর্ব মেদিনীপুর, ৮ এপ্রিল (হি.স.): হলদি নদীর ধারে উদ্ধার হল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ। বিজেপির দাবি, মৃত ব্যক্তি বিজেপি করতেন। তাই তাঁকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। তৃণমূল অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, মৃত ব্যক্তি কোনও দল করতেন না। বিজেপি ল
মহিষাদলে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের


পূর্ব মেদিনীপুর, ৮ এপ্রিল (হি.স.): হলদি নদীর ধারে উদ্ধার হল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ। বিজেপির দাবি, মৃত ব্যক্তি বিজেপি করতেন। তাই তাঁকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। তৃণমূল অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, মৃত ব্যক্তি কোনও দল করতেন না। বিজেপি লাশের রাজনীতি করছে।

মৃত ব্যক্তির নাম মহাদেব বিশ্বাস। বয়স ৪২ বছর। তিনি পেশায় মৎস্যজীবী। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন মহাদেব। বাড়িতে ফোন রেখে গিয়েছিলেন। যোগাযোগ করতে পারেনি পরিবার। বুধবার বাঁশখনি -জলপাই নির্জন এলাকায় মহাদেবের দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা এলাকায় ঘাস কাটতে গিয়ে দেহটি দেখতে পারেন।

জানা গিয়েছে, দেহে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। দাগ রয়েছে গলায়। বিজেপির দাবি, মহাদেব হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার আগে তিনি ব্যানার-পোস্টার লাগিয়েছেন। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতার স্পষ্ট দাবি, মহাদেব কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande