ফর্ম ৭ নিয়ে সরব শমীক ভট্টাচার্য
রানাঘাট, ৮ এপ্রিল (হি. স.): নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস-এর মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ তোলেন তিনি।ফর্ম ৭ সংক্রান্ত জ
শমিক


রানাঘাট, ৮ এপ্রিল (হি. স.): নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস-এর মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ তোলেন তিনি।ফর্ম ৭ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ তুলে শমীক দাবি করেন, পুলিশ তাঁদের কাছ থেকে ফর্ম ছিনিয়ে নিয়েছে এবং তা যথাযথভাবে আপলোড করা হয়নি। এআরও ও ইআরও-দের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে হিন্দু উদ্বাস্তু, মতুয়া ও আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ডেরেক ও'ব্রায়েন-সহ তৃণমূল সাংসদদের নির্বাচন কমিশনে যাওয়ার ঘটনাকে কটাক্ষ করেন শমীক। তিনি জানান, বিজেপিও এই বিষয়ে নির্বাচন কমিশন-এর দ্বারস্থ হবে এবং প্রয়োজনে রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্ট-এর কাছে যাওয়ার কথাও ভাবছে।নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যের ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা কমিশনের দায়িত্ব।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande