
কালনা, ৮ এপ্রিল (হি. স.): পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বুধবার সকাল থেকেই তৈরি হয় উৎসবের আবহ। মনোনয়ন জমা দেওয়ার আগে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। সকাল সাতটা নাগাদ তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে এলাকার একাধিক মন্দিরে পুজো দেন এবং আশীর্বাদ গ্রহণ করেন।পুজো পর্ব শেষ করে বিদ্যানগরে নিজের বাড়ির সামনে থেকে হুডখোলা গাড়িতে চড়ে কালনা মহকুমা শাসকের দফতরে রওনা দেন তিনি। তাঁর এই যাত্রা ঘিরে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। শোভাযাত্রা করে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়ে চলে মিছিল, যা এলাকায় উৎসবের আবহ তৈরি করে। শুধু রাজনৈতিক সমর্থকরাই নয়, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রাস্তাজুড়ে ভিড় জমায় অসংখ্য কর্মী-সমর্থক।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়