
মুজাফফরপুর, ৮ এপ্রিল ( হি. স.): বিহারের মুজাফফরপুর রেল স্টেশন চত্বর থেকে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক। সে মদ পাচারের সঙ্গে অভিযুক্ত বলে জানা গেছে । ধৃতের নাম রাজা গুপ্ত। সে হাথোড়ি থানার অন্তর্গত বেরাইয়ের বাসিন্দা। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে নগদ ১০ হাজার ৬৯৫ টাকা, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, দুটি ক্রেডিট কার্ড, একটি ঘড়ি এবং দুটি রুপোর আংটি।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল । বেশ কয়েকদিন ধরে পুলিশ তার উপর নজর রাখছিল। মঙ্গলবার রাতে মুজাফফরপুর স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয় তাকে । উদ্ধার করা ফোন এবং সিম কার্ড গুলি কি ধরনের অপরাধে ব্যবহার করা হতো কিংবা এই মদ পাচার চক্রের সঙ্গে আরও কোনও ব্যক্তি জড়িয়ে রয়েছে কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক