মিনাখাঁয় বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, মৃত্যু ৩ জনের
মিনাখাঁ, ৮ এপ্রিল (হি.স.): উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বাসন্তী হাইওয়েতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। বুধবার সকালে মালঞ্চগামী একটি যাত্রী বোঝাই অটোর সঙ্গে কলকাতামুখী একটি দ্রুতগামী চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মিনাখাঁ গ্রাম
দুর্ঘটনা


মিনাখাঁ, ৮ এপ্রিল (হি.স.): উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বাসন্তী হাইওয়েতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। বুধবার সকালে মালঞ্চগামী একটি যাত্রী বোঝাই অটোর সঙ্গে কলকাতামুখী একটি দ্রুতগামী চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও দুমড়ে যাওয়া অটোটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনায় প্রায় ১০ জন আহত হন। কয়েকজন মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় থাকা বেশ কয়েকজনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। দু'জন ঘটনাস্থলে মারা যান। আরেকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande