
ঝাড়গ্রাম, ৮ এপ্রিল (হি.স.) : নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির গড়লেন বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু। ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ এক দলীয় কর্মীর বাড়িতে পৌঁছে তাঁর চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
জানা গিয়েছে, কেউদিশোল এলাকার বিজেপি কর্মী অমল মণ্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। খবর পেয়ে প্রচারের মাঝেই তাঁর বাড়িতে যান প্রণত টুডু। সেখানেই নিজে রোগীকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং প্রয়োজনে পরবর্তী চিকিৎসার ব্যবস্থার আশ্বাসও দেন।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই তাঁর এই উদ্যোগকে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এরপর তিনি ভুলাভেদা অঞ্চলের বারিঘাটি, চিরুগোড়া ও কুশভলা এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী প্রচারের পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করায় প্রণত টুডুর এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো