ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু, ইটবোঝাই গাড়ির তলায় পিষ্ট ব্যক্তি
নওয়াদা, ৮ এপ্রিল (হি.স.): বিহারের নওয়াদা জেলার নরহাট থানা এলাকার পান্ডে বিঘা গ্রামে বুধবার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম রফিক খান (৫৭)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রফিক খান মাঠে গম
ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু, ইটবোঝাই গাড়ির তলায় পিষ্ট ব্যক্তি


নওয়াদা, ৮ এপ্রিল (হি.স.): বিহারের নওয়াদা জেলার নরহাট থানা এলাকার পান্ডে বিঘা গ্রামে বুধবার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম রফিক খান (৫৭)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রফিক খান মাঠে গম কাটার পর পড়ে থাকা অবশিষ্ট শস্য কুড়োচ্ছিল। সেই সময় ইটবোঝাই একটি ট্রাক্টর পিছনের দিক থেকে আসছিল। অভিযোগ, চালকের গাফিলতির জেরে ট্রাক্টরটি সরাসরি রফিক খানের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরেই চালক ট্রাক্টর ফেলে এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, ট্রাক্টরটিতে কোনও নম্বর ছিল না। তাঁদের দাবি, এলাকার ইটভাটার বহু যানবাহনই নম্বর প্লেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অবাধে চলাচল করছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ট্রাক্টরটি বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande