শ্রীরামপুরের সভাস্থলে বিদ্যুৎ সংযোগের সমস্যায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়
হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন সভাস্থলে বিদ্যুৎ সংযোগের কিছু সমস্যা তৈরি হয়। সে ব্যাপারে তিনি প্রকাশ্যেই ক্ষোভ জানান। দর্শকাসনের একটি আসনে ওই সমস্যা হয়। তা নিয়ে তিনি বলেন, “আপনারা ওখান থেকে একটু সরে আসু
মমতা বন্দ্য়োপা)্য়ায


হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : শ্রীরামপুরে

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন সভাস্থলে বিদ্যুৎ সংযোগের কিছু সমস্যা তৈরি হয়। সে ব্যাপারে তিনি প্রকাশ্যেই ক্ষোভ জানান।

দর্শকাসনের একটি আসনে ওই সমস্যা হয়। তা নিয়ে তিনি বলেন, “আপনারা ওখান থেকে একটু সরে আসুন। ইলেকট্রিকের কাজ করেছেন কারা? তাঁরা দেখুন। ভয় পাওয়ার কোনও কারণ নেই। একটু সরে আসুন। ইলেকট্রিকের লোকেরা কাজ করবেন, কোনও সাধারণ মানুষ হাত দেবেন না।”

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, “একটা ফ্লাশ হয়েছে। কেন হবে? যে করেছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তারে তারে সংঘর্ষ। যে করেছেন, তাঁর উদ্দেশ্যটা ভাল নয়। পায়ে তার লেগেছে বলছে। এ সব অজুহাত দেখানোর দরকার নেই। মুখ্যমন্ত্রী বলেন, তুমি এমন কিছু নিশ্চয়ই করতে দেবে না যে পায়ে তার লাগলেই একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে! কেন? এ সব মিটিংয়ে সাবধানতা নেওয়ার দরকার নেই? পশ্চিমবঙ্গ থেকে সব লোক তুলে দিয়ে, এগুলো দেখার লোক নেই?”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande