নদীয়ায় খাতা খুলতে পারবে না তৃণমূল, ফল হবে ৭-০”—রানাঘাটে হুঙ্কার শমীক ভট্টাচার্যের
রানাঘাট, ৮ এপ্রিল (হি. স.) : বুধবার নদীয়া জেলার রানাঘাটে বিজেপির মনোনয়ন কর্মসূচিতে যোগ দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীকভট্টাচার্য। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার প্রার্থী অসীম বিশ্বাসের সমর্থনে আয়
শমিক


রানাঘাট, ৮ এপ্রিল (হি. স.) : বুধবার নদীয়া জেলার রানাঘাটে বিজেপির মনোনয়ন কর্মসূচিতে যোগ দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীকভট্টাচার্য। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার প্রার্থী অসীম বিশ্বাসের সমর্থনে আয়োজিত সভা থেকে তিনি দাবি করেন, “নদীয়ায় তৃণমূল খাতা খুলতে পারবে না, ফলাফল হবে ৭-০।”শমীকভট্টাচার্য তৃণমূলকে ‘অভিশাপ’ বলে কটাক্ষ করে বলেন, বাংলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নই বিজেপির মূল লক্ষ্য। তাঁর অভিযোগ, মতুয়া, আদিবাসী এবং পূর্ববঙ্গের উদ্বাস্তুদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে শাসকদল। তিনি বলেন, “নাম কেটে ভোট জেতার পরিকল্পনা সফল হবে না।”এবারের নির্বাচনকে তিনি “জনতা বনাম মমতা” লড়াই বলেও উল্লেখ করেন। পাশাপাশি, বিজেপি নেতা রাকেশ সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সাধারণ মানুষ সবকিছু জানে এবং আদালতের উপর আস্থা রাখা উচিত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শমীকের মন্তব্য, “উনি আর এক-দেড় মাসের জন্য মুখ্যমন্ত্রী আছেন।” সব মিলিয়ে, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে নদীয়ায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande