ভোটের প্রচারে গিয়ে মঙ্গল পান্ডের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন অর্জুন সিংয়ের
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : বুধবার ভোটপ্রচারে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিং শহিদ মঙ্গল পান্ডের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মঙ্গল পান্ডে পার্কে বলিদান দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল পান্ডের স্মৃতির প্রতি শ্রদ্ধ
অর্জুন সিং শ্রদ্ধা নিবেদনে মঙ্গল পান্ডের স্মৃতিতেই


কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : বুধবার ভোটপ্রচারে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিং শহিদ মঙ্গল পান্ডের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মঙ্গল পান্ডে পার্কে বলিদান দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল পান্ডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন অর্জুন সিং। এদিন চা - পে - চর্চা কর্মসূচিতেও যোগদান করেন তিনি। এদিন আটটা নাগাদ সদর বাজার, বারাকপুরে পৌঁছন তিনি। তারপর ধোবিঘাট বাস স্ট্যান্ডের কাছে মঙ্গল পান্ডের স্মৃতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর মাতারঙ্গি মোড় থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande