শুক্রবার লাদাখে ডেয়ারি ও সমবায় উদ্যোগের উদ্বোধন করবেন অমিত শাহ
নয়াদিল্লি, ১ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার লাদাখের লেহ-তে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজ (সিআইবিএস)-এ আয়োজিত একটি অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়া
অমিত শাহ


নয়াদিল্লি, ১ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শুক্রবার লাদাখের লেহ-তে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজ (সিআইবিএস)-এ আয়োজিত একটি অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং লাদাখের উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। একাধিক ডেয়ারি পরিকাঠামোর উদ্বোধন ও শিলান্যাস হবে। ওই অঞ্চলে সমবায়ের ভিত্তিতে ডেয়ারি ক্ষেত্রের আধুনিকীকরণ এর লক্ষ্যে ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক উদ্যোগেরও সূচনা হবে। কার্গিলের একটি ১০ টিএলপিডি ডেয়ারি কারখানার শিলান্যাস এবং লেহ-তে একটি নতুন ডেয়ারি প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। এছাড়া, একটি বাল্ক মিল্ক কুলার ব্যবস্থার সূচনা হবে।

সমবায় ক্ষেত্রে ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যকে আরও জোরালো করতে একটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক অটোমেটেড মিল্ক কালেকশন সিস্টেম (এএমসিএস) প্রয়োগের সূচনা হবে। একটি মোবাইল মিল্ক টেস্টিং ল্যাবরেটরির সূচনার কাজও হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande