বরগী বাঁধে প্রমোদতরী ডুবে মৃতের সংখ্যা বেড়ে ৭
জব্বলপুর, ১ মে (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরের বরগী বাঁধে একটি প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। প্রমোদতরীতে ছিলেন ৩১ জন যাত্রী। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি। উল্
বরগী বাঁধে প্রমোদতরী ডুবে মৃত্যু


জব্বলপুর, ১ মে (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরের বরগী বাঁধে একটি প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। প্রমোদতরীতে ছিলেন ৩১ জন যাত্রী। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি।

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বরগী বাঁধে সফর করছিলেন পর্যটকরা। আচমকাই ঝড় ওঠে, প্রমোদতরীটি নিয়ন্ত্রণ হারায়, এক পলকেই তা বিপর্যয়ে পরিণত হয়। উল্টে যায় পর্যটক বোঝাই প্রমোদতরীটি। প্রথমে জানা যায়, নদীতে ডুবে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৪ জনের। শুক্রবার জানা গেছে, সেই সংখ্যা বেড়ে হয়েছে ৭| নিখোঁজ আরও অনেক পর্যটক।

মধ্যপ্রদেশের মন্ত্রী রাকেশ সিং শুক্রবার বলেন, উদ্ধার অভিযান শেষ হলেই বোঝা যাবে, লাইফ জ্যাকেট পরা থাকা সত্ত্বেও কেন লোকজনকে বাঁচানো গেল না। বিজেপি সাংসদ আশিস দুবে শুক্রবার বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গতকাল এখানে যা ঘটেছে তা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। গতকাল রাত থেকে উদ্ধার অভিযান চলছে এবং তা সারারাত অব্যাহত ছিল। আজ সকাল থেকে এনডিআরএফ-ও এসে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande