
নয়াদিল্লি, ১ মে (হি.স.): গুজরাটের প্রতিষ্ঠা দিবসে শুক্রবার শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| তিনি জানান, গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং অতুলনীয় উদ্যোক্তার ভূমি গুজরাটের জনগণকে তার প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতা থেকে একত্রীকরণ, সহযোগিতা থেকে স্বনির্ভরশীলতা, একটি সমৃদ্ধ ও শক্তিশালী দেশ গঠনে গুজরাট উল্লেখযোগ্য অবদান রেখেছে। দেশে ও বিদেশে তার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে গুজরাট ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকে জোরালোভাবে উপস্থাপন করেছে। ভগবান সোমনাথের কাছে প্রার্থনা করি, তিনি যেন রাজ্যের জনগণকে সুখ, সমৃদ্ধি এবং বৈভব প্রদান করেন।
গুজরাট দিবসের পাশাপাশি শুক্রবার মহারাষ্ট্র দিবস উপলক্ষেও শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| তিনি বলেন, মহারাষ্ট্রের সকল ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা। ভক্তি আন্দোলন থেকে সমাজ সংস্কার এবং ছত্রপতি শিবাজি মহারাজের দেখানো 'পূর্ণ স্বরাজ'-এর পথ থেকে স্বাধীনতা সংগ্রাম, মহারাষ্ট্র সর্বদা ভারতকে একটি ইতিবাচক দিকনির্দেশনা দিয়েছে। আমি রাজ্যের মানুষের মঙ্গলের জন্য গণপতি বাপ্পার কাছে প্রার্থনা করি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ