
কলকাতা, ১ মে (হি.স.): শুক্রবার মহারাষ্ট্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি| এ দিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দেন| জানান, মহারাষ্ট্র দিবসের আন্তরিক শুভেচ্ছা!
ছত্রপতি শিবাজী মহারাজের পবিত্র ভূমি, পরম পূজনীয় সাধু-সন্ত এবং মহান মণীষীদের ঐতিহ্যে সমৃদ্ধ মহারাষ্ট্র চিরকালই সাহস ও কর্মোদ্যোগের এক আলোকবর্তিকা। মহারাষ্ট্রের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সংস্কারের গৌরবময় উত্তরাধিকার আজও সমগ্র জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। এই রাজ্যের কঠোর পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষের দৃঢ় সংকল্প ও প্রাণশক্তিতে ভর করে মহারাষ্ট্র আজ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করছে।
মহারাষ্ট্র আগামী দিনে উন্নতি, সমৃদ্ধি ও উৎকর্ষের নিত্যনতুন শিখরে আরোহণ করুক—এই কামনাই করি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ