বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা রাজ্যপাল আর এন রবির
কলকাতা, ১ মে (হি.স.): শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি| এ দিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দেন| জানান, বুদ্ধ পূর্ণিমার পবিত্র শুভক্ষণে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা রাজ্যপাল আর এন রবির


কলকাতা, ১ মে (হি.স.): শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি| এ দিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দেন| জানান, বুদ্ধ পূর্ণিমার পবিত্র শুভক্ষণে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মহাত্মা বুদ্ধের জীবন ও বাণী—যা সত্য, করুণা, ভ্রাতৃত্ববোধ এবং সমাজের অবহেলিত মানুষের প্রতি সহমর্মিতার ওপর প্রতিষ্ঠিত—তা আজও মানবজাতিকে সঠিক পথের দিশা দেখিয়ে চলেছে। বিশ্বজুড়ে বর্তমান যুদ্ধ ও সংঘাতের এই অস্থির সময়ে তাঁর শিক্ষাই আমাদের শান্তি ও সম্প্রীতির পথে পরিচালিত করে।

আসুন, আমরা আমাদের চিন্তা, বাক্য ও কর্মে মহাত্মা বুদ্ধের মহান আদর্শকে পুনরায় দৃঢ়ভাবে ধারণ করি এবং এক শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে একজোট হয়ে একটি সুসংহত ও সর্বব্যাপী বিকশিত ভারত গড়ে তুলি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande