ফের বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম
নয়াদিল্লি, ১ মে (হি.স.): ফের বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম একলাফে ৯৯৪ টাকা বেড়ে হয়েছে ৩ হাজার ২০২ টাকা। ইরান যুদ্ধ শুরু হতেই বাণিজ্যিক রান্নার গ্যাস সরবরাহে রাশ টানে কেন
সিলিন্ডার


নয়াদিল্লি, ১ মে (হি.স.): ফের বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম একলাফে ৯৯৪ টাকা বেড়ে হয়েছে ৩ হাজার ২০২ টাকা। ইরান যুদ্ধ শুরু হতেই বাণিজ্যিক রান্নার গ্যাস সরবরাহে রাশ টানে কেন্দ্র। পরে ধাপে ধাপে তা শিথিল করলেও ৬ মার্চ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু ১১৪.৫০ টাকা এবং ৩১ মার্চ ফের ২১৮ টাকা বাড়ানো হয়। সেই ধারাবাহিকতারই চূড়ান্ত রূপ হিসেবে মে মাসের শুরুতেই এই বিপুল বৃদ্ধি কার্যকর হল। বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং-সহ বিভিন্ন খাবারের ব্যবসার উপর। কারণ, এই ক্ষেত্রগুলিতে বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে পারেন, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে।

তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাতেই স্থির রয়েছে। পেট্রল, ডিজেলের দামও অপরিবর্তিত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande