ব্রিটিশ সংসদে শান্তিকুঞ্জের বার্তা, নৈতিকতা ছাড়া প্রযুক্তি অগ্রগতি ‘বিধ্বংসী’: চিন্ময় পাণ্ড্য
হরিদ্বার/লন্ডন, ১ মে (হি.স.): ব্রিটিশ সংসদের ঐতিহাসিক প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘পিস কনক্লেভ’-এ মানবিক মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরল শান্তিকুঞ্জ। সম্মেলনে অংশ নিয়ে দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের প্রতিকুলপতি ড. চিন্ময় পণ্ড্যা বলেন, মানবিক সংবেদন ও নৈ
ব্রিটিশ সংসদে শান্তিকুঞ্জের বার্তা, নৈতিকতা ছাড়া প্রযুক্তি অগ্রগতি ‘বিধ্বংসী’: চিন্ময় পাণ্ড্য


হরিদ্বার/লন্ডন, ১ মে (হি.স.): ব্রিটিশ সংসদের ঐতিহাসিক প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘পিস কনক্লেভ’-এ মানবিক মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরল শান্তিকুঞ্জ। সম্মেলনে অংশ নিয়ে দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের প্রতিকুলপতি ড. চিন্ময় পণ্ড্যা বলেন, মানবিক সংবেদন ও নৈতিকতা থেকে বিচ্ছিন্ন কোনও প্রযুক্তিগত অগ্রগতি শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনতে পারে।

শুক্রবার শান্তিকুঞ্জের তরফে জানানো হয়েছে, লন্ডনে আয়োজিত এই সম্মেলনে ‘নৈতিক এআই ও বিশ্বশান্তির ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিজ্ঞানী ও চিন্তাবিদরা অংশ নেন। ড. পণ্ড্যা তাঁর বক্তব্যে যুগঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের ‘বৈজ্ঞানিক আধ্যাত্মিকতা’-র ধারণা তুলে ধরেন। তিনি বলেন, কেবল প্রযুক্তিগত অ্যালগরিদম দিয়ে ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব নয়—এর জন্য মানুষের ভিতরে নৈতিক চেতনার বিকাশ জরুরি।

সম্মেলনের সূচনা করেন ‘ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল ল’ (এফআইএল)-এর পরিচালক লর্ড কৃষ রাওয়াল (ওবিই)। তিনি এআই ও আধ্যাত্মিকতার সমন্বয়কে ভবিষ্যৎ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এদিন ইউকে-র এআই নীতি প্রধান অলিভার রিচি সরকারি নীতির মাধ্যমে এআই-কে নিরাপদ ও কার্যকর করার উপর জোর দেন। অক্সফোর্ড মার্টিন এআই গভর্ন্যান্স ইনিশিয়েটিভের পরিচালক প্রফেসর রবার্ট ট্রেজার এআই ব্যবহারের নিরাপত্তা ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইরোস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান কিশোর লুল্লা এবং ‘গুড ফেইথ পার্টনারশিপ’-এর প্রতিষ্ঠাতা লর্ড রাসেল রুকও সমাজে এআই-এর ইতিবাচক ও নৈতিক প্রভাব নিয়ে মতামত ব্যক্ত করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande