৭ বছরের ইশাং-এর নজির, শ্রীলঙ্কা থেকে ধনুষ্কোডি পর্যন্ত সাঁতরে বিশ্বরেকর্ড
রামনাথপুরম, ১ মে (হি.স.): সমুদ্রের উত্তাল ঢেউকে সঙ্গী করে মাত্র ৭ বছর বয়সে নজির গড়ল রাঁচির এক খুদে। রাঁচির বাসিন্দা ইশাং শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে সাঁতার শুরু করে ভারতের ধনুশকোডি পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার পথ অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়েছে।

বুধবার ভোর প্রায় ৪টেয় শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে যাত্রা শুরু করে ইশাং, এবং দুপুর ১টা ৫০ মিনিটে গন্তব্যে পৌঁছায়। মাত্র ৯ ঘণ্টা ৫০ মিনিটে এই দূরত্ব পাড়ি দিয়ে সে বিশ্বের সর্বকনিষ্ঠ ও দ্রুততম সাঁতারুর দ্বৈত রেকর্ড গড়েছে।

এই কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে ইউনিভার্সাল রেকর্ডস ফোরাম (ইউআরএফ)। শুক্রবার সংস্থার তরফে ইশাংকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেটও প্রদান করা হয়েছে। পুরো অভিযানে উপস্থিত ছিলেন পর্যবেক্ষক ড. এম. বিজয়কুমার।

প্রবল স্রোত ও উঁচু ঢেউয়ের মধ্যে এই কৃতিত্ব অর্জন করে ইশাং ইতিমধ্যেই অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। রাঁচির একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির এই ছাত্র জানিয়েছে, থেনির ওপেন ওয়াটার সুইমিং অ্যাকাডেমিতে পাওয়া প্রশিক্ষণই তার এই সাফল্যের মূল চাবিকাঠি।

অল্প বয়সেই এমন সাহসিকতা ও দৃঢ় মনোবলের জন্য চারদিকে প্রশংসার ঝড় উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande