শিলিগুড়িতে মহিলার থেকে গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের
শিলিগুড়ি, ১ মে (হি.স.): ফের শিলিগুড়িতে হাত সাফাইয়ের ঘটনা। এবারে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে এক মহিলার হাতে নকল টাকার বান্ডিল দিয়ে সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। শুক্রবার সকালে ওই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য
শিলিগুড়িতে মহিলার থেকে গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের


শিলিগুড়ি, ১ মে (হি.স.): ফের শিলিগুড়িতে হাত সাফাইয়ের ঘটনা। এবারে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে এক মহিলার হাতে নকল টাকার বান্ডিল দিয়ে সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। শুক্রবার সকালে ওই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande