(আপডেট) হায়দরাবাদের শমশাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৬
হায়দরাবাদ, ১ মে (হি.স.): হায়দরাবাদের শামশাবাদ এলাকায় আউটার রিং রোডে (ওআরআর) ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওআরআর-এর এক্সিট গেট নম্বর ১৬-এর কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন থেকে গাড়ি
দুর্ঘটনা


হায়দরাবাদ, ১ মে (হি.স.): হায়দরাবাদের শামশাবাদ এলাকায় আউটার রিং রোডে (ওআরআর) ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওআরআর-এর এক্সিট গেট নম্বর ১৬-এর কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন থেকে গাড়ি ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজন্না সিরসিলা জেলার বাসিন্দা বল্লি শিবকুমার পরিবার-সহ যাদাগিরিগুট্টা থেকে দর্শন সেরে ফিরছিলেন। সেই সময় তাঁদের ওয়াগনআর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি ট্রাকের ভিতরে ঢুকে যায়।

গাড়িতে মোট সাতজন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। মৃতদের মধ্যে শিবকুমার (৩৭), তাঁর স্ত্রী লাস্যা, ঋষিতা, কোডম শ্রীনিবাস এবং দুই শিশু—কৃষ্ণা চন্দ্রা ও কোডেম মাধব রয়েছে। গুরুতর জখম অবস্থায় শ্রীনিবাসের স্ত্রী শ্বেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে এবং ক্রেনের সাহায্যে গাড়িটি বের করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande